বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রায়পুরে মসজিদে জানালার গ্রীল কেটে চুরি
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ পিএম
রায়পুরে মসজিদে জানালার গ্রীল কেটে চুরি

রায়পুরে মসজিদে জানালার গ্রীল কেটে চুরি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরপাতা গাছির হাট জামে মসজিদে ঘটেছে ভয়াবহ চুরির ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে মসজিদে প্রবেশ করে মাইকের ব্যাটারি, সাউন্ড সিস্টেমের মেশিন, আইপিএসের ব্যাটারিসহ বেশ কয়েকটি মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। 

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হলে দেখা যায়, মসজিদের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। ভেতরের আলমারি ও বৈদ্যুতিক সরঞ্জামের তার ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। 

স্থানীয় মুসল্লিরা অভিযোগ করেছেন, মসজিদের ভেতরে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরের দল সহজেই প্রবেশ করতে সক্ষম হয়েছে।

স্থানীয় এক মুসল্লি, নাম প্রকাশ না করার শর্তে, জানান, আমরা ফজরের নামাজ পড়তে এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করি। এরপর খুঁজে দেখি মাইকের ব্যাটারি ও আইপিএস নেই। এটি পরিকল্পিত চুরি বলে আমাদের ধারণা।

অন্য এক বাসিন্দা বলেন, এটি কোনো সাধারণ চুরি নয়, মসজিদের পবিত্রতা নষ্ট করারও একটি অপচেষ্টা হতে পারে। কয়েক মাস আগে কাছাকাছি আরেকটি মসজিদ থেকেও সাউন্ড সিস্টেম চুরি হয়েছিল।

রায়পুর থানার একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সম্প্রতি এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রায়পুরের গ্রামীণ এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে মসজিদ ও স্কুল-কলেজের মতো জনসম্পৃক্ত স্থাপনায় দুর্বৃত্তরা লক্ষ্য করছে। নিরাপত্তার ঘাটতি, রাতে টহল পুলিশের অভাব এবং স্থানীয় পর্যায়ে সচেতনতার অভাবকে এর মূল কারণ হিসেবে দেখছেন অনেকে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রায়পুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close