প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম

ধুনটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বগুড়া ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেমর) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিল।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার সনাতন ধর্মের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, সেনাবাহিনী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রাশেদুল হাসান মুরাদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর ধুনট উপজেলার মোট ৩৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।