বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ লজ্জাজনক: জামায়াতের নায়েবে আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এই হামলা শুধু ব্যক্তিকে নয়, বরং পুরো দেশকে অসম্মানিত করেছে। যারা করেছে, তারা নিজেরাই অপমানিত হয়েছে। এমন নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতির অবসান হওয়া দরকার।’

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এটাই প্রথমবার, যখন কোনো দেশের অন্তর্বর্তী সরকার বিদেশ সফরে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছে। আমাদের এই সফরের মূল বার্তা হলো- বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমি অতীতেও জাতিসংঘে বহুবার এসেছি, কিন্তু রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে এই প্রথমবার। এজন্য আমি ড. ইউনূসকে ধন্যবাদ জানাই।’

আখতার হোসেনের ওপরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রথমে বিষয়টি বুঝতে পারিনি, কারণ তখন আমাকে অনেক প্রবাসী বাংলাদেশি শুভেচ্ছা জানাচ্ছিলেন। পরে জানতে পারি আখতার হোসেনের ওপর ডিম ছোড়া হয়েছে। এটা কোনো সভ্য আচরণ নয়।’

তিনি বলেন, ‘আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ। এখানে কেউ স্লোগান দিতে পারে, প্রতিবাদ করতে পারে। কিন্তু ডিম ছোড়া- এটি অশালীন এবং লজ্জাজনক আচরণ। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি নেতিবাচক দিক, যার অবসান হওয়া প্রয়োজন। এ কাজ যারা করেছে তারাও অপমাণিত হয়েছে ও পরে আটক ও হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আখতার হোসেন   প্রেস সচিব   এনসিপি   যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক   জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর   বাংলাদেশ   জামায়াতে নায়েবে আমির     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close