বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩২ AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়ে আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

প্রধান উপদেষ্টা এদিন জাতিসংঘের এক অনুষ্ঠানে ‘সোশ্যাল বিজনেস’ বিষয়ক আইএমএফ আয়োজিত সভায় অংশগ্রহণ করেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে তিনি আরেকটি ইভেন্টে অংশগ্রহণ করেন, যেখানে তাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার সঙ্গে আরও দুইজন এই পুরস্কার পান।

সেদিন আরও এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর-এর সঙ্গে। সেখানে প্রধান উপদেষ্টা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশে সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এ ছাড়াও সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে।’

তিনি বলেন, ‘নেপাল ও ভূটানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের বিষয়টিও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি-এ কারণে তিনি এসব বিষয়ে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আখতার হোসেন   প্রেস সচিব   এনসিপি   যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক   জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর   বাংলাদেশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close