প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন-এর ওপর হামলার ঘটনা ঘটেছে।
এই হামলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং গালিগালাজ করা হয় বলে দাবি করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
ডা. তাসনিম জারা বলেন, ‘এটা ব্যক্তি আখতার হোসেনের ওপর হামলা নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের ওপর আঘাত। তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ভিডিওতে কিছু লোককে ডিম ছুঁড়তে এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম