বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নৈশভোজে দেখা হবে ট্রাম্প ও ড. ইউনূসের: উপদেষ্টা তৌহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে সাধারণ পরিষদে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদের অধিবেশনের শেষে নৈশভোজে দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ড. ইউনূসের।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সংক্রান্ত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন, এবং সরকারের বিভিন্ন এজেন্ডার বিষয় তুলে ধরবেন।

২৭ সেপ্টেম্বর অভিবাসীদের সমাবেশে তিনি আরও বক্তব্য রাখবেন। এছাড়া অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য: ‘Better Together: Eighty Years and More for Peace, Development and Human Rights’।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   ড. ইউনূস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close