বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাটহাজারীতে মন্দিরে কোরআন পোড়ানোর ভিডিও গুজব: পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি মন্দিরে কোরআন শরীফ পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও পুলিশ জানাচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা। তদন্তে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে স্থানীয় কোনও ঘটনার মিল নেই।

পুলিশ জানায়, ভিডিওটি নজরে আসার পর হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও হাটহাজারী থানার অফিসার ইনচার্জ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দাবিকৃত মন্দিরের মেঝেতে কোনও টাইলস নেই, অথচ ভিডিওতে স্পষ্ট টাইলস দেখা যায়। মন্দিরের দ্বিতীয় তলায় ছোট একটি কক্ষে ভিন্ন ধরনের কিছু টাইলস থাকলেও তা ভিডিওর সঙ্গে মেলে না।

এছাড়া, ভিডিওতে দুর্গাপ্রতিমা দেখা গেলেও সংশ্লিষ্ট মন্দিরে এখনও দুর্গাপূজার কোনও প্রতিমা স্থাপন করা হয়নি। সেখানে শুধুমাত্র একটি স্থায়ী কালী প্রতিমা রয়েছে, যা ভিডিওর অস্থায়ী প্রতিমার সঙ্গে মিলছে না। অনুসন্ধানে আরও জানা গেছে, হাটহাজারী থানার অধীনে এমন কোনও মন্দির নেই, যা ভিডিওর সঙ্গে মিলে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, “ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মাঠে ও অনলাইনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিভ্রান্তিকর প্রচারণা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাটহাজারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close