বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার অভিযোগের তদন্ত শুরু
আব্দুল কাইয়ুম, রৌমারী
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম
বিকালে তারা খাদ্যগুদামে তদন্ত শুরু করেন

বিকালে তারা খাদ্যগুদামে তদন্ত শুরু করেন

কুড়িগ্রামের রৌমারীতে চালকল মালিকের অর্থ আত্মসাতের অভিযোগে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে কোর্টে করা মামলার তদন্তকারী ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন। কমিটির মধ্যে রয়েছেন জেলা সদর খাদ্যগুদাম টিসিএফ হালিমুর রহমান পলাশ, টিআই জবেদ আলী, চিলমারী টিসিএফ এনামূল হক, নাগেশ্বরী উপজেলা টিসিএফ কায়সার আহমেদ। 

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে তারা খাদ্যগুদামে তদন্ত শুরু করেন। 

মামলার অভিযোগে বলা হয়, চালকল মালিকদের খাদ্যগুদামে বরাদ্দের চাল সংগ্রহের নাসির উদ্দিন লাল মিয়ার ১০.০২০ মেট্রিক টন চালের সরকারি মূল্য ৪ লাখ ৯০ হাজার টাকা নাসির উদ্দিন লালের ব্যাংক একাউন্টে না দিয়ে, বিলটি প্রতারণা করে শামিম এন্টারপ্রাইজ নামের একটি মিল মালিকের নামে ব্যাংক একাউন্টে জমা দিয়ে চেকের মাধ্যমে সম্পূর্ণ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে খাদ্যগুদাম কর্মকর্তা।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ১২শ’ ২৯ টি নতুন খালি বস্তা গুদামে না এনে পরিবহন ঠিকাদারের নিকট প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে নিম্ন মানের বস্তা ক্রয় করে মিলারদের নিকট বিতরণ করেন।

অন্যদিকে আমন মৌসুমে চাল সংগ্রহের নাসির উদ্দিন লাল মিয়ার নামে বরাদ্দকৃত ২ মে. টন ৭ শত কেজি চাল ও প্রায় ৩ হাজার খালি নতুন বস্তা বরাদ্দ ছিল। বরাদ্দের চাল ও বস্তার আনুমানিক মূল্য ৩ লাখ ১১ হাজার ৩শ’ টাকা। মোট ৮ লাখ টাকা খাদ্য গুদাম কর্মকর্তা শহীদুল্লাহ ইসলাম রহস্যজনকভাবে আত্মসাৎ করেন। খাদ্য গুদাম কর্মকর্তার দুর্নীতি ও তার বরাদ্দের আত্মসাৎকৃত অর্থ উত্তোলনে ব্যর্থ হলে কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তাগণ বলেন, “খাদ্যগুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাদ্যগুদামের বরাদ্দের মিলার মালিক নাসির উদ্দিন লাল মিয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে।”

এছাড়া জনগণের হাতে দেয়া পচা দুর্গন্ধযুক্ত লাল চালের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, “আমরা চালের সেম্পল নিয়েছি। কর্তৃপক্ষকে দেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  রৌমারী   খাদ্য   কর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close