বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৬:৫৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

একজন ফরেনসিক বিশেষজ্ঞ জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেয়ার একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গিয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এমন সাক্ষ্য দেন।

পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি ট্রাইব্যুনালকে জানান, পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে।

এদিন আদালতে বাজানো অডিওতে ‘হাসিনা ও তাপসের’ কথোপকথন শোনা যায়। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে শেখ হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ। যেখানে তাকে আন্দোলকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে।

উল্লেখ্য, অডিওটি মার্চ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া বহু অডিওর একটি। যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)। 

এদিকে ফাঁস হওয়া একই অডিওর অংশ এর আগে চলতি মাসে পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি। যা বেশ তোলপাড় ফেলে দিয়েছিলো জনগণের মাঝে।

এমন অডিও ফাঁস এবং তার সত্যতা নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা। তারা জুলাই আন্দোলন এবং এই অডিও নিয়ে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আন্দোলন   হাসিনার   জুলাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close