বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লা বিভাগ ও ঢাকা-কুমিল্লা রেললাইন দাবিতে মানববন্ধন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ পিএম

কুমিল্লা বিভাগ ঘোষণা ও ঢাকা-কুমিল্লা রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ। রোববার কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউন হল ফটকে কয়েকশো স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার, কুমিল্লা মহানগরের ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক জামাল চৌধুরী সহ মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, কুমিল্লায় শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নের কোনো অভাব নেই। দীর্ঘদিন ধরে বিভাগ ঘোষণার আন্দোলন করা হলেও এখনো কোন সুরাহা হয়নি। তিনি জানান, এবার তারা ঢাকায় সচিবালয়ের সামনে আন্দোলন করবেন এবং কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি জানাবেন।

অ্যাডভোকেট মোতালেব মজুমদার উল্লেখ করেন, অতীতে কুমিল্লা নামে বিভাগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এখনো চলছে। কিছু পক্ষ এই বিভাগের বিরোধী, কিন্তু কুমিল্লার মানুষের ইচ্ছা ও ইতিহাসকে উপেক্ষা করে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না।

তিনি সতর্ক করে বলেন, আগামী দিনে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা না হলে কঠোর আন্দোলনের পথ নেওয়া হবে। কুমিল্লার মানুষ তাদের দাবি আদায় করতে প্রতিজ্ঞাবদ্ধ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close