বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রীলঙ্কাকে হারিয়ে এখন যে সমীকরণ টাইগারদের সামনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২১ পিএম

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বড় ধাপ অতিক্রম করেছে বাংলাদেশ। ১৬৮ রানের লক্ষ্য তাড়া করে মাত্র এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে ২ পয়েন্ট যোগ করেছে টাইগাররা। এই জয়ের পর তাদের নেট রান রেট দাঁড়িয়েছে +০.১২১।

বাংলাদেশের সামনে এখনো দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে— ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর দুই ম্যাচই জিততে পারলে ফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে।

তবে এমনও হতে পারে যে, বাংলাদেশ শেষ দুই ম্যাচে হেরে গেলেও ফাইনালে পৌঁছাতে পারে। এজন্য জটিল কিছু সমীকরণ মিলে যেতে হবে। পাকিস্তান বা ভারতের মধ্যে একটি দলকে সব ম্যাচ জিততে হবে, বাংলাদেশ বাদে অন্য দুই দলকে বড় ব্যবধানে হারাতে হবে। এরপর ভারত-পাকিস্তান ম্যাচে যে দল হারবে, তাকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে এবং বাংলাদেশের বিপক্ষে অল্প ব্যবধানে জিততে হবে। তখন তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে, আর নেট রান রেটের হিসেবে ফাইনালের টিকিট মিলবে।

তবে টাইগাররা নিশ্চয়ই চায় জটিল সমীকরণে না গিয়ে সরাসরি জয় নিয়েই ফাইনালে উঠতে। ভারতের বিপক্ষে ওয়ানডেতে জয় এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানের জয়ের স্মৃতি দলকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

যদি বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে হারাতে পারে, তবে ৭ বছর পর আবার এশিয়া কাপের ফাইনালে উঠবে টাইগাররা— যা ক্রিকেটপ্রেমীদের জন্য বিশাল আনন্দের সংবাদ হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close