প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সভা যৌথভাবে সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি ও যুগ্ম সম্পাদক খালেদা আক্তার স্বপ্না।
এসময় আরও বক্তব্য রাখেন—বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জেলা মহিলা দলের সহসভাপতি ও নাগরপুর উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা আক্তার, সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
স্বদেশ প্রতিদিন/এনআর