বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ১০:২৮ PM

সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। রবিবার (২১ সেপ্টেম্বর) তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগদান করেন। শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এ তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন দীর্ঘদিন ধরে জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর একই বছরের ৯ সেপ্টেম্বর অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব নেন। তবে মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

পরে চলতি বছরের ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান। এরপর ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান অতিরিক্ত দায়িত্বে মহাপরিচালকের দায়িত্ব নেন।

এর মাত্র এক সপ্তাহের মাথায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। সংস্কৃতি অঙ্গনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এই কবির নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন দিগন্তে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শিল্পকলা   একাডেমি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close