বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৫
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৫

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৫

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন আশুলিয়ার ঘোষবাগ এলাকার মো. জয় (৩০), একই এলাকার মো. শাহাজুদ্দি (৪০) ও তার মা রোমিজা খাতুন (৬০), আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকার সাব্বির (১৮) ও একই এলাকার আলফাজ (২০)। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল বলে জানা যায়। 

যৌথ বাহিনী জানায়, শনিবার রাত ১১টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘোষবাগ এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে চলাচলরত মো. জয়কে (৩০) আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত মো. শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে।

পরে ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে শাহাজুদ্দি (৪০) ও রোমিজা খাতুনকে (৬০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একই দিনে প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রির কথা স্বীকার করে।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার সহযোগী আলফাজ (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

যৌথ বাহিনী আরও জানায়, এ অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ১৪ হাজার ১২০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃত ৫ মাদক কারবারি এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close