বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জ সীমান্তে স্বামী-স্ত্রীসহ ৫ বাংলাদেশী নাগরিক আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জ সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৫ বাংলাদেশী নাগরিককে আটক করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির একটি টহল দল শনিবার দিবাগত রাতে সীমান্ত পিলার ১৯৬৯/এম-এর নিকট থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, সময় কান্ত দাস (২৬), জহর লাল দাস (৭১), সত্যেন্দ্র চন্দ্র দাস (৫৮), লক্ষী রানী দাস, উতোমা কুমারী দাস (২২) ও তাদের কন্যা।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে চুনারুঘাট থানায় তাদের সোপর্দ করা হয় এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা, অবৈধ পারাপার রোধ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করতে চাইলে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাকারবারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ পারাপারের সাথে জড়িত দালাল চক্রের কোনো সদস্যকে আমরা ছাড় দেব না।”


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   সীমান্তে   বাংলাদেশী   নাগরিক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close