বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৯:২৩ PM
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ থেকে স্বৈরাচার পালিয়েও একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। 

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।
 
তারেক রহমান বলেন, “স্বৈরাচার বিদায় হয়েছে। বিগত ১৬ বছর ধরে যে স্বৈরাচার এ দেশের মানুষে টুঁটি চেপে ধরেছিলো, মানুষ সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে ঐক্যবদ্ধভাবে। মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য আন্দোলন করেছে।”

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং কিছু সংস্কারের প্রস্তাবনা দিচ্ছে। এই প্রস্তাবনার প্রায় ৯৫ শতাংশ ইতোমধ্যেই বিএনপি কয়েক বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। বিএনপি সরকারের কাজের সঙ্গে সমন্বয় করতে চায় এবং জনগণের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্বৈরাচারের আমলে প্রায় ৫০ লক্ষেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলাই ছিলো আমাদের দলে, পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ। নেতারা জনগণের পাশে থাকতে হবে এবং জনগণকে পাশে রাখতে হবে। এটি নিশ্চিত করা দলের সকলের কর্তব্য।”

তারেক রহমান সতর্ক করে বলেন, “কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে।” 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, “আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যবস্থা করবে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে যদি আমাদের যে ৩১ দফা এই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম। এগুলোর পক্ষে যদি জনগণের রায় নিয়ে আসতে হয়, তাহলে আজকে এখানে ধানের শীষের যে মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষ যে কয়জন নেতাকর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে, যেকোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই।”

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, “কিশোরগঞ্জকে শেখ হাসিনা দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর চেষ্টা করেছিলেন। ডিসি, এসপি, ওসি, এমন কোন কর্মকর্তা ছিলো না, বাছাই করে কিশোরগঞ্জে দেওয়া হতো। যাতে এখানে বিরোধীরা কোন আন্দোলন করতে না পারে। তারপরেও আন্দোলন হয়েছে। এখন সময় হয়েছে আন্দোলনের ফসল ঘওে তোলার। কিশোরগঞ্জের সবকটি আসন তারেক রহমানের হাতে আমরা উপহার দিতে পারব। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য দলে ঐক্য থাকতে হবে।”

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, “লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা এনেছিলাম, সেই টোটাল নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন। এই জন্যে হলেও উনার কমপক্ষে এক হাজার বছরের সাজা হওয়া উচিত।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, সহ সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, সদস্য লায়লা বেগম ও শেখ মুজিবুর রহমান ইকবাল।

আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম খান চুন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, আজিজুল ইসলাম দুলাল, ইসমাইল হোসেন মধু, রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মবিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিঞা ও আমিনুল ইসলাম আশফাক এবং অন্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের মধ্যে জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান উজ্জ্বল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক মো. ইকরাম হোসেন।

এর আগে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা এবং ৮টি পৌর শাখার নেতাকর্মী এবং সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল এলাকা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা সম্মেলনে অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 

আরও সংবাদ   বিষয়:  তারেক   রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close