প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৫:৩৮ PM

এস এম সিদ্দিকুর রহমান এবং জি.এম. মশিউর রহমান মিলন
পটুয়াখালীর বাউফলে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার হাসপাতাল রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার এস এম সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজ ও ৭১ টিভির প্রতিনিধি জি.এম. মশিউর রহমান মিলন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি মুজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল ইসলাম (মিশু সিকদার) ও রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোহেল হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেদোয়ান, অর্থ সম্পাদক ফয়সাল মোল্লা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইকবাল হোসেন।
ফলাফল ঘোষণার পর সভাপতি এস এম সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক জি. এম. মশিউর রহমান মিলন নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।