বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আপা’ বলায় রাগান্বিত হয়ে রোগীকে রুম থেকে বের করে দিলেন চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের এক চিকিৎসক রোগীর ওপর ক্ষেপে রুম থেকে বের করে দিয়েছেন। 

জানা যায়, রোগী তাকে ‘আপা’ বলে ডাকলে চিকিৎসক মারজিয়া খাতুন ক্ষিপ্ত হয়ে বলেন, তাকে ‘ম্যাডাম’ বলে ডাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। 

শেরপুর পৌর শহরের নয়নী বাজারের বাসিন্দা কাজী মাসুম জানান, তার ১১ বছর বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়াকে পেটব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে যান। প্রথমে ডিউটিতে থাকা চিকিৎসক অনন্যা ওষুধ লিখে দেন, কিন্তু হাসপাতালের বাইরে দোকানগুলোতে তা পাওয়া যায়নি। পরবর্তী ডিউটিতে থাকা চিকিৎসক মারজিয়া খাতুনকে বিনয়ের সঙ্গে রোগীর ওষুধ বিষয়ে জিজ্ঞেস করা হলে, ‘আপু’ শব্দটি শুনে তিনি ক্ষিপ্ত হন।

চিকিৎসক উচ্চস্বরে বলেন, আপু বলছেন কেন, ম্যাডাম ডাকতে সমস্যা কোথায়। আমি একজন মেডিকেল অফিসার। যান, বের হয়ে যান। অসুস্থ মেয়ের কান্না ও রোগীর অনুরোধ সত্ত্বেও মারজিয়া কয়েক দফা ধমক দিয়ে তাদের রুম থেকে বের করে দেন।

চিকিৎসক মারজিয়া বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলবো না।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাহেরাতুল আশরাফি জানান, বিষয়টি শুনেছেন, কিন্তু অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি কথা বললে শনিবার আসতে হবে।

জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিন মিয়া বলেন, ‘আপা’ বা ‘ভাই’ বলা আন্তরিকতার প্রতীক। আমরা সেবাদান মানসিকতা নিয়ে এই পেশায় এসেছি। ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close