বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, ভিডিও ভাইরালের পর শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক মক্তব ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শরিফ উদ্দিন শরিফ নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন বছর আগের ওই ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া শরিফ উদ্দিন শরিফ কানাইঘাট উপজেলার সিঙ্গারীপাড় এলাকার মুহিবুর রহমানের ছেলে। তিনি দুই স্ত্রী ও দুই সন্তানের জনক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শরিফ উদ্দিন কক্ষে ডেকে নিয়ে এক মক্তব ছাত্রীকে (১০) জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। কিছুক্ষণ পর ছাত্রীটি বেরিয়ে গেলে ভিডিও ধারণের জন্য ব্যবহৃত মোবাইল ফোনটি নিজেই বন্ধ করতে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি শরিফ উদ্দিন নিজেই ধারণ করেছিলেন।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি মক্তবে পড়াশোনা করত। তখনই তার ওপর শিক্ষক শরিফ উদ্দিনের দৃষ্টি পড়ে। এ ঘটনার পর ভয় পেয়ে ছাত্রীটি মক্তবে যাওয়া বন্ধ করে দেয় এবং বাড়ি ফিরে যায়।

ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়লে শরিফ উদ্দিন পালিয়ে যান। পরে পুলিশ কানাইঘাট, জৈন্তাপুর ও বালাগঞ্জসহ একাধিক স্থানে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণে শরিফ উদ্দিনকে কখনো কোনো মসজিদ বা মাদরাসায় স্থায়ীভাবে রাখা হয়নি।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফ উদ্দিন ঘটনাটি ২০২২ সালে ঘটেছিল বলে স্বীকার করেছেন। সে সময় তিনি নন্দিরগাঁও ইউনিয়নের একটি জামে মসজিদে ছানী ইমামের দায়িত্বে ছিলেন।

তিনি আরও বলেন, শরিফ উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এ বিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করবেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close