সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
অস্কারের জন্য জমা পড়েছে ৫ বাংলাদেশি সিনেমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ AM

বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা পড়েছে পাঁচটি সিনেমা। এই সিনেমাগুলো থেকে একটি চূড়ান্ত করে অস্কারে পাঠানোর দায়িত্বে থাকবে বাংলাদেশ কমিটি। এই বছর ৯৮তম অস্কারের জন্য ছবির আহ্বান করা হয়েছিল এ মাসের শুরুতে, এবং শেষ তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর।

জমা পড়া পাঁচটি সিনেমার নাম হলো: ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ এবং ‘ময়না’। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ ছবিটি আজ মুক্তি পাবে, ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর, এবং বাকি তিনটি সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

অস্কার কমিটি বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম জানিয়েছেন, বিএফএফএস কর্তৃক গঠিত নির্বাচক কমিটি জমা পড়া চলচ্চিত্রগুলো পর্যালোচনা করবে। এই কমিটি নিশ্চিত করবে যে, যেসব নির্মাতা ও প্রযোজক তাদের কাজ দিয়ে যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন, তার চলচ্চিত্রই জমা দেওয়া হবে।

কমিটি গত বৃহস্পতিবার বিকেলে সিনেমাগুলো গ্রহণ করেছে। জহিরুল ইসলাম বলেছেন, “সিনেমাগুলো একে একে দেখা হবে এবং আগামী শনিবার থেকে পর্যালোচনা শুরু হবে। আমরা ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। এরপর দু-এক দিনের মধ্যে নির্বাচিত সিনেমা আমরা অস্কারে পাঠাব।”

অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। শর্টলিস্টের তালিকা জানা যাবে ১৬ ডিসেম্বর, এবং পরে ৫টি মনোনীত সিনেমার নাম ঘোষণা করা হবে। ৯৮তম অস্কারের আসর অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ, যেখানে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জিতবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  অস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close