বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের বেশিরভাগ জেলায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টির আশংকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৪ AM

ঢাকা শহরসহ দেশের বেশিরভাগ জেলায় তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা হয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে এই সতর্কতা জারি করেছেন।

প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া; ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ; খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, যশোর; বরিশাল বিভাগের উত্তরাঞ্চল; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া; সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার; রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী।

তিনি আরও জানিয়েছেন, এই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, জলপাইগুড়ি এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। রাত ৩টা পর্যন্ত সেখানে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলে বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সতর্কতা হিসেবে জনগণকে বজ্রপাত, নদী-নালা পার হওয়া ও জলাবদ্ধতার পরিস্থিতিতে নিরাপদ স্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষকে জরুরি প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close