সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নেপালকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ AM

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল নেপালকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।

বাংলাদেশের চার গোলদাতা ছিলেন: সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ এবং মোহাম্মদ মানিক।

প্রথমার্ধের শুরু কিছুটা এলোমেলো হলেও, ৩০ মিনিটে নাজমুল হুদার কর্নার থেকে আসে সাব্বিরের প্রথম গোল। একগোল এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ আক্রমণে কিছুটা গুছিয়ে খেললেও প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধ শুরুতেই ৪৯ ও ৫১ মিনিটে দুই গোল করে দল। প্রথমটি আসে অপু রহমানের পা থেকে, দ্বিতীয়টি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মোহাম্মদ মানিকের মাধ্যমে আসে চতুর্থ গোল।

বাংলাদেশ ‘এ’ গ্রুপে আছে। নেপালের পাশাপাশি তাদের আরেক প্রতিপক্ষ হলো স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের শীর্ষ দুই দলই সেমিফাইনালে উঠবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  



আরও সংবাদ   বিষয়:  নেপাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close