শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভুয়া ডাক্তারের অপচিকিৎসায় দুই চোখ হারিয়ে মৃত্যুপথযাত্রী রোগী
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৭:৫৪ PM

পটুয়াখালীর বাউফলে কা‌জি মাসুদ রানা (৩৬) নামের এক ভুয়া ডাক্তারের অপচিকিৎসায় ফাতেমা বেগম (৬০) নামের এক নারীর দুই চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফাতেমা বেগম নাকে একটি ছোট টিউমার নিয়ে মাসুদ রানা নামে এক স্থানীয় ডাক্তারের কাছে যান। স্থানীয় ওই চিকিৎসক রোগকে পলিপাস বলে দাবি করে প্রথমে ১২ হাজার টাকা চান, পরে ৭ হাজার টাকায় চুক্তি করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, গত ৩১ জুলাই স্থানীয় চিকিৎসক মাসুদ রানা ওই নারীর অপারেশন করেন। একদিন পর রোগী অসুস্থ বোধ করলে ২ আগস্ট পুনরায় ওই চিকিৎসকের কাছে গেলে তিনি অপারেশনের মাধ্যমে পলিপাস অপসারণ করেন। এসময় রোগীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং চোখে সমস্যা দেখা দেয়।

পরবর্তীতে মাসুদ রানা রোগীকে চক্ষু বিশেষজ্ঞ দেখাতে পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ক্ষতস্থানে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এবং উভয় চোখই আক্রান্ত হয়েছে।

ভুক্তভোগী ওই নারী রোগীর স্বামী আবদুস সালাম জানান, প্রায় ১৫ দিন চিকিৎসার পর ডাক্তাররা ঢাকায় প্রেরণের পরামর্শ দেন। ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়, ফাতেমার উভয় চোখ নষ্ট হয়ে গেছে এবং তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

অভিযুক্ত কা‌জি মাসুদ রানা নিজেকে ‘ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট’ (ডিএমএ) দাবি করলেও তার সাইনবোর্ডে লেখা আছে ‘গ্রাম ডাক্তার’। এমনকি ভিজিটিং কার্ডেও তিনি ‘গ্রাম ডাক্তার সমিতির সভাপতি’ পরিচয় দিয়ে রেজি-নং ঢ ০২৪৫৪ ব্যবহার করছেন।

এবিযয়ে মাসুদের সাথে কথা বললে তিনি স্বীকার করে বলেন, ‘হোমিও চিকিৎসার মাধ্যমে ওই রোগীর নাকের পলিপাস অপসারণ করেছেন।’ তবে হোমিও চিকিৎসার কোনো সনদ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ আমি দেখতে দেখতে শিখেছি। আমার কাছে কোনো হোমিও চিকিৎসার সনদ নেই।’ এদিকে অপারেশনের পর তিনি রোগীকে এন্টিবায়োটিকসহ নানা ওষুধ প্রেসক্রাইব করেছেন।

মাসুদের চিকিৎসায় ব্যবহৃত হয়ে ‘এসিড নাইট মেথার’ নামক ওষুধ। যা সম্পর্কে হোমিও বিশেষজ্ঞ ডাক্তার আনিছুর রহমান বলেন, ‘আমি কখনো এই ওষুধ ব্যবহার করি না, কেন ব্যবহার করা হয় তাও জানি না।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন মো. খালেদুর রহমান মিয়া বলেন, ‘সে কোনো ভাবে চিকিৎসা সেবা দেওয়ার মতো যোগ্যতা রাখে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভুয়া ডাক্তার   অপচিকিৎসা   মৃত্যুপথযাত্রী রোগী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close