শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ভোট চুরি করে নয়, জনগণের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই’
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম
তালা উপজেলার কুমিরা বলফিল্ড মাঠে উপজেলা মহিলাদলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়

তালা উপজেলার কুমিরা বলফিল্ড মাঠে উপজেলা মহিলাদলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়

সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য আফরোজা আব্বাস বলেন, দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর নেই, ভোট চুরি করে নয়। জনগণের ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলার কুমিরা বলফিল্ড মাঠে উপজেলা মহিলাদলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভার উদ্বোধন করেন সাবেক এমপি ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস।

তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুল নেছা মিনি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আর্লি, প্রধান আলোচক সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কান্তি ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

আফরোজা আব্বাস বলেন, “সংসারের পাশাপাশি নারীরের রাষ্ট্রের হাল ধরতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের দল সবসময় কাজ করেছে। আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।”

তিনি আরো বলেন, “১৫ টা বছর দেশনেত্রী খালেদা জিয়া লড়াই করেছে শুধুমাত্র আমাদের জন্য, আপনাদের মনে আছে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য পারুলকে গণধর্ষণ করেছিল তার স্বামীর সামনে? আপনারা বুঝে শুনে ভোট দিবেন আর যেন কোন নারী ধর্ষণ না হয়, আর কোন মায়ের কোল যেন খালি না হয়। তালা-কলারোয়ায় ধানের শীষকে ভোট দিয়ে হাবিব ভাইকে যুক্ত করবেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভোট   জনগণ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close