বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁয় ভুয়া চার পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি ধরতে গিয়ে এক নারীসহ ভুয়া চার পুলিশ সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় আরও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ভুয়া পুলিশ সদস্যদের কাছ থেকে দুটি ডিএমপি ও ডিবি পুলিশের পোশাক, দুটি হ্যান্ডকাফ, দুটি ডেমো শর্টগান ও একটি ডেমো পিস্তল উদ্ধার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের জলিল চত্বর চেকপোস্ট থেকে ওই চারজনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে ধরা হয়।

গ্রেফতারকৃত ভুয়া পুলিশ সদস্যরা হলেন, ঢাকার উত্তর ভাটারার সাবরিনা (২৯), নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), দ্বীন ইসলাম (৩৮) ও ঢাকার ফুল মিয়া (৪২)। আর চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েন, নওগাঁর আরিফ (২৯) ও ফরহাদ হোসেন ওরফে শোভন (২৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ভুয়া পুলিশ পরিচয়দানকারীরা শুটিংয়ের কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। অন্যদিকে গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে গ্রেফতার দুই যুবক স্থানীয় প্রাণিসম্পদ অফিসের এক নারী কর্মীর কাছে ১ লাখ ২৮ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা নিতে এলে হাতেনাতে ধরা পড়ে তারা।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   ভুয়া পুলিশ   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close