বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে অবৈধ সাবান কারখানায় র‌্যাবের অভিযান
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ বানিয়াজুড়ী গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি সাবান তৈরির কারখানায় র‍্যাব অভিযান চালিয়েছে। এ সময় নকল ও নিম্নমানের সাবান উৎপাদনের দায়ে কারখানার মালিক মোনায়েম আহমেদকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, মোন্নাফ আহমেদের ছেলে- মোনায়েম আহমেদ দীর্ঘদিন ধরে স্থানীয় মো. সিরাজুল ইসলাম খানের ভাড়া বাসায় নকল সাবান উৎপাদন করে আসছিলেন। প্রতিষ্ঠানটির কোনও বৈধ অনুমোদন ছিল না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাকে শাস্তি দেওয়া হয়।

অভিযানকালে বিপুল পরিমাণ নকল সাবান, কাঁচামাল ও উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠানটি এর আগে শিশু খাদ্যের লাইসেন্সের জন্য আবেদন করলেও বিএসটিআই তাদের অনুমোদন দেয়নি।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, ‘জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের অভিযান চলমান থাকবে। কেউ যদি ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে ক্ষতিকর বা নিম্নমানের পণ্য তৈরি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাবান কারখানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close