সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
বগুড়ার সাবগ্রামে নিঃস্ব তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৪:২৯ PM
প্রতিনিধি দল সাবগ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন

প্রতিনিধি দল সাবগ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবগ্রামের নিঃস্ব তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি আতিকুর রহমান রুমন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবারে’র সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   সাবগ্রাম   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close