বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হঠাৎ গাড়ি স্টার্ট না হলে কী করবেন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাড়ি আজকাল আমাদের জীবনের নিত্যসঙ্গী। অফিস যাওয়া, বাজার করা কিংবা দূরে কোথাও বেড়াতে যাওয়ার মতো দৈনন্দিন কাজে এর গুরুত্ব অপরিসীম। কিন্তু হঠাৎ যদি গাড়ি স্টার্ট না নেয়, তখন অনেকেই অস্থির হয়ে পড়েন। অথচ কিছু সহজ পদক্ষেপ জানলে পরিস্থিতি সামলানো কঠিন নয়। বিশেষজ্ঞদের মতে, গাড়ি স্টার্ট না হওয়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকে, যেগুলো যাচাই করলে অনেক সময় মেকানিক ছাড়াই সমস্যা মেটানো সম্ভব।

সঠিক গিয়ারে আছে তো?

গাড়ি স্টার্ট না হওয়ার অন্যতম কারণ হলো গিয়ারের অবস্থান। নিরাপত্তার কারণে অনেক গাড়ি কেবল পার্কিং (P) মোডেই স্টার্ট হয়। তাই প্রথমেই নিশ্চিত হতে হবে গাড়িটি পার্কিং মোডে আছে কি না।

পর্যাপ্ত জ্বালানি আছে কি?

শোনা যায়, অনেক সময় স্টার্ট সমস্যার পেছনে থাকে জ্বালানির অভাব। ট্যাংকে পর্যাপ্ত ফুয়েল আছে কি না দেখে নিন। যদি হঠাৎ জ্বালানি কমে যায়, তাহলে লিক হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এ ক্ষেত্রে মেকানিকের সহায়তা জরুরি।

দুর্বল ব্যাটারি 

ব্যাটারি দুর্বল হয়ে গেলে গাড়ি স্টার্ট নিতে চায় না। ড্যাশবোর্ডের আলো জ্বলে না কিংবা চাবি ঘোরালে কোনো শব্দ না হলে ধরে নিতে হবে ব্যাটারিতে চার্জ নেই। আবার অনেক সময় আলো টিমটিম করলেও সমস্যা ব্যাটারিতে। এ পরিস্থিতিতে জাম্প-স্টার্ট বা পোর্টেবল চার্জার কাজে আসতে পারে। ব্যাটারি ঠিক থাকলেও সংযোগ আলগা বা ময়লা হলে স্টার্ট সমস্যা দেখা দেয়। টার্মিনালগুলো পরিষ্কার করে শক্ত করে লাগানো দরকার।

কি-ফব ব্যাটারি দুর্বল?

আধুনিক অনেক গাড়িতে রয়েছে পুশ-বাটন স্টার্ট সিস্টেম। এ ক্ষেত্রে কি-ফবের ব্যাটারি দুর্বল হয়ে গেলে গাড়ি স্টার্ট নেয় না। তাই প্রয়োজন হলে ব্যাটারি পরিবর্তন করতে হবে।

স্টার্টার কেবল কিংবা ইগনিশন সুইচ

চাবি ঘোরানোর সময় শুধু ‘ক্লিক’ শব্দ হলেও ইঞ্জিন চালু না হলে সমস্যা থাকতে পারে স্টার্টারে। পুরনো কেবল পরিষ্কার করলে কাজ হতে পারে, তবে গুরুতর হলে অবশ্যই মেকানিকের সাহায্য নিতে হবে। আবার ড্যাশবোর্ডে আলো জ্বলে কিন্তু গাড়ি স্টার্ট না হলে ইগনিশন সুইচে সমস্যা থাকতে পারে। যা নিজের পক্ষে মেরামত করা সম্ভব নয়।


সব কিছু চেষ্টা করেও যদি সমাধান না মেলে, তাহলে ঝুঁকি না নিয়ে গাড়িটি মেকানিকের কাছে নিয়ে যান অথবা ইন্স্যুরেন্স কোম্পানির রোডসাইড অ্যাসিস্ট্যান্স সেবার সাহায্য নিন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাড়ি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close