বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাঁকজমক আয়োজনে শাহরুখপুত্রের অভিষেক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ২:২৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির আগেই মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে জড়ো হয় বলিউডের নামকরা তারকারা। খবর: বলিউড হাঙ্গামা।

প্রদর্শনীতে পুরো খান পরিবার উপস্থিত ছিলেন। শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। লালগালিচায় অতিথিদের সঙ্গে হাসি-আড্ডায় মাতেন শাহরুখ খান। সেই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরিচালক আরিয়ান নিজেই। শুধু বাবাকে নয়, পরিবারের অন্য সদস্যদেরও নিজের ফ্রেমে ধরে রাখেন তিনি।

তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন সুহানা খান। রুপালি পোশাকে অনন্যা পান্ডে ছিলেন আকর্ষণের কেন্দ্রে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে ঈশা অম্বানির সঙ্গে পোজ দেন। কাজল-অজয় দেবগণকেও দেখা যায় শাহরুখ খানের সঙ্গে একই ফ্রেমে।

এ ছাড়া অতিথিদের তালিকায় ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুরসহ আরও অনেকে।

প্রদর্শনীর শেষভাগে আরিয়ান সিরিজটির কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন। ফ্রেমে ছিলেন ববি দেওল, রাজত বেদী ও রাঘব জুয়াল।

তারকাখচিত এ আয়োজনের মধ্য দিয়ে জমকালো সূচনা হলো আরিয়ান খানের পরিচালনা জীবনের। দর্শক-ভক্তদের প্রত্যাশা এখন তার নতুন যাত্রাকে ঘিরে আকাশচুম্বী।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  আরিয়ান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close