বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেঁতুলিয়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা বাবু, সাধারণ সম্পাদক বিরেন বাবু, জামায়াতের জাহাঙ্গীর আলম, যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও আনসার সদস্যরা।

আলোচনায় জানানো হয়েছে, এবছর উপজেলার সাতটি ইউনিয়নে ৯টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সকলেই একমত হন যে, চলমান পরিস্থিতিতে দুর্গাপূজা শৃঙ্খলার মধ্যে এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   দুর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close