বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশকে জিজিআই-এ যোগ দিতে চীনের আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে চীন বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই)-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উদ্যোগে গৃহীত এই কর্মসূচির লক্ষ্য হলো বৈশ্বিক শাসনব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ‘চীনা সমাধান’ উপস্থাপন করা।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত সোমবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় চীনা দূতাবাস  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ নিয়ে আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, উভয় দেশই সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। সহযোগিতা নির্বিঘ্নে চলছে এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। দুই দেশের নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জিজিআই উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশও দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি এবং জনগণের কল্যাণে চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জিজিআই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close