বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
চাঁদপুরে বিএনপি অফিসে হামলা মামলায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ ঘটনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   বিএনপি   চেয়ারম্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close