সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
চন্দনাইশে সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম

চট্টগ্রাম জেলার চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের ইউনুস মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।  

এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করা হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।

এদিকে দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ১০ জন দগ্ধ রোগী এসেছে। তাদের বেশিরভাগই শ্বাসনালী পোড়া। পাশাপাশি তাদের শরীরে ৪০ থেকে ৭০ শতাংশ বার্ন রয়েছে।

দগ্ধদের দেখতে চমেক হাসপাতালে গেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দগ্ধদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। যদি দগ্ধদের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রোগীকে ঢাকায় নিতে চান তাহলে নিয়ে যেতে পারবেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চন্দনাইশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close