সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
দুমকিতে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিতে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পাড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের শতাধীক নারী-পুরুষ এ মানববন্ধনে আংশ নেন।

এসময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদীর ভাঙন ক্রমশই বেড়ে চলছে। নামে মাত্র সংস্কার করলেও নেওয়া হয়নি কোনো টেকসই মেরামতের উদ্যোগ। ফলে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তাই দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হতে পারে আমাদের এলাকার সড়ক যোগাযোগ। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষক পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম বারেক বলেন, পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপাড় নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ৫০০ মিটার পাকা রাস্তার প্রায় অর্ধেকাংশ নদীতে ভেঙে পড়ে ২ বছর আগে। এখন বাকি অর্ধেকাংশেও ফাটল ধরেছে। নদীর তীরে পাইলিং বা সাপোর্টিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়েছে।

এসময় বেরিবাঁধ রক্ষার দাবিতে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান বাবুল প্রমুখ।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, আমরা দ্রুততম সময়ে সরজমিনে গিয়ে সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  দুমকি   বেড়িবাঁধ   মানববন্ধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close