বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে ম্যানহোলের ঢাকনা চুরি, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

ভোররাতে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোলের ঢাকনা চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরা এক ব্যক্তি একটি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনার কাছে গিয়ে ১৮ বার চেষ্টা করে লক ভেঙে ঢাকনাটি তুলে নিয়ে চলে যান।

গুগল ম্যাপ বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকার আলফা ব্রডওয়ে সিস্টেম নামের একটি দোকানের সামনে। ভিডিওতে দোকানের সাইনবোর্ডও স্পষ্ট দেখা যায়।

অনেকেই ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, এটি ধারণ করা হয়েছে ভোর সাড়ে ৩টার দিকে, সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশ থেকে। গুগল ম্যাপেও দেখা যায়, মাদ্রাসাটি ম্যানহোলের খুব কাছেই অবস্থিত।

রাজধানীর বিভিন্ন এলাকায় এখন অহরহ ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা ঘটছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত এসব ঢাকনা চুরি নগরবাসীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সামান্য অসতর্কতায় ঘটে যাচ্ছে প্রাণঘাতী দুর্ঘটনা।

শুধু ঢাকনাই নয়, চোরদের নজর বিদ্যুতের তার, টিউবওয়েল, মোটর ও অন্যান্য লোহার সামগ্রীর দিকেও বিস্তৃত। এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন নির্মিত একটি সড়ক থেকে একসঙ্গে ৪১টি ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনাও আলোড়ন সৃষ্টি করেছিল। এসব ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে, যা নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানীত   ম্যানহোল   ভিডিও ভাইরাল   চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close