প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪২ পিএম

ফাইল ছবি
২১ সেপ্টেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
তবে তা ব্যর্থ হলে ২ অক্টোবরের পরেও চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী একমাস নয়, আরও দ্রুততম সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবে।
আলী রীয়াজ বলেন, গণভোট ও সাংবিধানিক আদেশ এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল। আশা করছি তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিগগিরই ঐকমত্যে পৌঁছাতে পারব।
তিনি আরো জানান, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যাবেন এবং দেশে ফিরে আসবেন ২ অক্টোবর।
স্বদেশ প্রতিদিন/শাহো