শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
ক্যারিয়ারে এগিয়ে থাকতে দরকার যে ৩ দক্ষতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৭ পিএম

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল ডিগ্রি আর অভিজ্ঞতা দিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। আজকের ক্যারিয়ার জগতে যেটি সবচেয়ে মূল্যবান-তা হলো নতুন দক্ষতা অর্জনের সক্ষমতা।

বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিবর্তন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং রিমোট ও ডিজিটাল কাজের প্রসারে নিজেকে সময়ের সঙ্গে আপডেট রাখা এখন চাকরির বাজারে টিকে থাকার প্রধান শর্ত। সুখবর হলো-এই গুরুত্বপূর্ণ দক্ষতাগুলো এখন পাওয়া যাচ্ছে একেবারেই বিনা খরচে, বিশ্বের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ও করপোরেট জায়ান্টদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে।

সবচেয়ে আলোচিত দক্ষতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং। গবেষণা প্রতিষ্ঠান ম্যাককিন্সির হিসাবে, জেনারেটিভ এআই প্রতি বছর বৈশ্বিক অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। ফলে কনটেন্ট তৈরি, ব্যবসার বিভিন্ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা, ডেটা বিশ্লেষণ কিংবা বাজার গবেষণার মতো ক্ষেত্রে এআই দক্ষতা অপরিহার্য হয়ে উঠছে। ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মতো পেশায় এর চাহিদা বাড়ছেই। আর শেখার জন্য রয়েছে Microsoft Learn, Google-এর AI for Everyone কিংবা ফোর্বসের তালিকাভুক্ত ফ্রি কোর্স।

তবে কেবল প্রযুক্তিগত জ্ঞান দিয়েই সাফল্য আসে না। ক্যারিয়ারে টেকসই অগ্রগতির জন্য দরকার শক্তিশালী নেতৃত্বের দক্ষতা। যুক্তরাষ্ট্রের শীর্ষ টেক কোম্পানির কর্মীদের প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে-সবচেয়ে বেশি উল্লেখিত স্কিল হলো নেতৃত্ব। এর মাধ্যমে শুধু পদোন্নতি ও বেতন বৃদ্ধি নয়, বরং সহকর্মীদের আস্থা অর্জন ও দল পরিচালনায় সফলতা আসে।

উদ্যোক্তাদের জন্যও এটি ব্যবসা দাঁড় করানোর মূল চালিকাশক্তি। প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার কিংবা অপারেশনস ডিরেক্টরের মতো পদে নেতৃত্বের দক্ষতা অপরিহার্য। শেখার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্রি অনলাইন লিডারশিপ কোর্স কিংবা LinkedIn Learning হতে পারে কার্যকর প্ল্যাটফর্ম।

এর পাশাপাশি ২০২৫ সালের জন্য অত্যন্ত কার্যকর একটি দক্ষতা হলো কনটেন্ট ক্রিয়েশন। ডিজিটাল যুগে কনটেন্টই ব্র্যান্ড গড়ার প্রধান হাতিয়ার। যদিও এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি করা সহজ, তবে মৌলিক চিন্তা, ব্যক্তিগত অভিজ্ঞতা আর অনন্য দৃষ্টিভঙ্গি ছাড়া সেই কনটেন্ট আলাদা হয় না। 

তাই ক্যারিয়ার ব্র্যান্ডিং, চাকরি খোঁজা, ব্যবসায়িক প্রচারণা কিংবা থট লিডারশিপ গড়ে তুলতে এই দক্ষতা অপরিহার্য। ফ্রিল্যান্স কপিরাইটার, ঘোস্টরাইটার বা উদ্যোক্তা- সব জায়গায় কনটেন্ট ক্রিয়েশনের বড় চাহিদা আছে। আর শিখতে চাইলে HubSpot-এর ফ্রি Content Marketing Certification দারুণ সহায়ক হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ক্যারিয়ার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close