বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুবি গাউসিয়া কমিটির উদ্যোগে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে রহমাতুল্লিল আলামীন কনফারেন্স ও নবী বন্দনার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হয়।

মো. রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর করিম, প্রধান আলোচক হিসেবে ছিলেন গাউছুল আজম জামে মসজিদের খতিব শাইখ আবদুল মুস্তফা রহিম আল-আজহারী, বিশেষ আলোচক হিসেবে ছিলেন কুমিল্লা কালেক্টর জামে মসজিদের খতিব সোহাগ উদ্দীন আল কাদ্বেরী ও জাগরণ মানবিক ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাবের হোসাইন। 

অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন দেশের অন্যতম ইসলামি সংগীত শিল্পী শায়ের মহিউদ্দিন তানভীর, শায়ের তানভীর হোসাইন তারেক ও শায়ের সায়মুন রেজা কাদ্বেরী। কুমিল্লা কান্দিরপাড় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতী ইব্রাহিম আল কাদ্বেরীর আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো রায়হান উদ্দিন বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য হলো ইসলামিক আদর্শের চর্চা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা। এর ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা ইসলামিক আদর্শের চর্চা চালিয়ে যাচ্ছি, যাতে তরুণ প্রজন্ম সুন্দরভাবে ইসলামকে ধারণ করতে পারে এবং সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে সক্ষম হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবীজি (সা.)-এর জীবনী সম্পর্কে জানতে পেরেছি এবং তাঁর শান-মান সম্পর্কিত নাতে রাসুল শ্রবণ করেছি। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা মানুষকে নবীজি (সা.) সম্পর্কে জানাতে ও ভালোবাসতে উদ্বুদ্ধ করতে চাই।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুবি   গাউসিয়া কমিটি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close