বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন; সাতরাস্তা মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কারিগরি শিক্ষা ব্যবস্থার অব্যবস্থা এবং প্রকৌশল কর্মক্ষেত্রের সংকটের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা মোড়টি অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবশ্য এই আন্দোলনের মূল দাবি হলো ছয় দফা। শিক্ষার্থীরা-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুতির পাশাপাশি ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধনের দাবি তুলেছেন। এছাড়া ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি বন্ধ করা, চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করা এবং ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালনা করার কথাও উল্লেখ করেছেন।

শিক্ষার্থীরা আরও দাবি করছেন, সংরক্ষিত পদে ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে অন্যদের নিয়োগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করা হোক, এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। পাশাপাশি তারা স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা, ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন, উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চলমান ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে একাডেমিক কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কারিগরি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close