প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ AM

পাকিস্তানের জনপ্রিয় র্যাপার জুটি তালহা আনজুম এবং তালহা ইউনুস এবার ঢাকায় আসছেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহে রাজধানীর একটি কনসার্টে অংশ নিতে বাংলাদেশে পা রাখতে চলেছেন এই দুই হিপহপ শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট এবং ঢাকা ব্রডকাস্ট।
যদিও এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি, তবে আয়োজক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
এ দুই তারকা পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র্যাপের প্রচলন ঘটান। ‘বার্গার-এ-করাচি’ গানের মাধ্যমে দর্শকমহলে প্রথম জনপ্রিয়তা আসে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গানও জনপ্রিয়তা পায়।
প্রসঙ্গত, ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তার। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম