বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় সাইফুল্লাহ আরিফ হত্যাকাণ্ড: পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৭:৫৬ PM

ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত আরিফের বাবা, অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন মাস্টার অভিযোগ করেন, পুলিশ ঘটনাটিকে ধামাচাপা দিয়ে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করছে। তিনি দৃঢ়ভাবে বলেন, “এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা।” ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

তিনি জানান, গত ৩০ আগস্ট ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলের মরদেহ দেখতে পান তিনি। এসময় আরিফের কপাল ভাঙা, মুখ ক্ষত-বিক্ষত ও হাতের কব্জি কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, ঘটনার দুই সপ্তাহ পার হলেও এখনো তাদের হাতে এজাহার কপি কিংবা পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়নি। বরং পুলিশের প্রতিবেদনে আরিফকে মাদকাসক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পরিবার ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ দাবি করছে। 

নিহতের বাবা বলেন, “আমার ছেলে কোনোদিন মাদকের সঙ্গে জড়িত ছিল না। পুলিশের তদন্তে অসঙ্গতি ও সত্য গোপনের চেষ্টা স্পষ্ট।” তিনি মামলাটি পিবিআই বা সিআইডির কাছে হস্তান্তর করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ সুপারের কাছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ভোরে নিজ বাসার সামনে রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। দীর্ঘ ১৪ দিন পর পুলিশের তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, আরিফ বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন। তবে পরিবারের অভিযোগ, এ প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন, আর তারা এটিকে স্পষ্টতই পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন।

সংবাদ সম্মেলনে নিহতের মা রাবেয়া বসরী, নানা রেজাউল করিম, চাচাত ভাই আবুল কশেম ও মো. হানিফ, মামা আব্দুর রহমান, মামি নাহার বেগমসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  ভোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close