বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে ডিপ্লোমাধারীদের বিক্ষোভ ও ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম

বাংলাদেশে কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও ‘লাল অঙ্গীকার’ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা। একইসঙ্গে তারা বিএসসি ডিগ্রিধারীদের তথাকথিত ৩ দফা দাবির তীব্র প্রতিবাদ জানান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং ৭ দফা দাবির পক্ষে প্রচারপত্র বিতরণ করেন।

বিক্ষোভে বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, শিক্ষার্থী রজমান শেখসহ অনেকে।

বক্তারা বলেন, “বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি তুলে কারিগরি শিক্ষার অবমূল্যায়ন ও পেশাগত স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। আমরা এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকলে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষার্থীরা টাঙ্গাইল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে, যা শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। আন্দোলনকারীরা কারিগরি ছাত্র আন্দোলনের ৭ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   ডিপ্লোমা   কর্মসূচি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close