বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাজারে এলো ‘জীবনের যতিচিহ্নগুলো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৩:২৪ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বাজারে এলো জলধি প্রকাশিত মোহাম্মদ নূরুল হকের আত্মজৈবনিক রচনা ‘জীবনের যতিচিহ্নগুলো’। শিল্পী রাফাত আহমেদ বাঁধনের স্কেচ অবলম্বনে প্রচ্ছদ করেছেন লিটন হালদার। বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।  

বইটিতে লেখকের শৈশব-কৈশোরের ঘটনার ঘনঘটার বর্ণনা দেওয়া হলেও গ্রামীণ আবহে বেড়ে প্রত্যেকেরই শৈশব-কৈশোরের চিত্র পাওয়া যাবে। বইটিতে রয়েছে শিরোনামহীন ৫০টি পর্ব। লেখকের জন্ম থেকে কলেজভর্তি পর্যন্ত সময়ের চিত্র রয়েছে এই বইয়ে।

প্রসঙ্গত, মোহাম্মদ নূরুল হক, কবি-সমালোচক-প্রাবন্ধিক-গবেষক-ছোটকাগজ সম্পাদক। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্ম। পেশায় তিনি সাংবাদিক। তার প্রবন্ধের বিষয় বিচিত্র। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। পেশাগত জীবনে কিছুদিন দৈনিক ইত্তেফাকে সাহিত্য পাতায় কাজ করেছেন। ছিলেন দৈনিক আমাদের সময়ের বার্তা সম্পাদক, বাংলা ট্রিবিউনের উপ-বার্তা সম্পাদক, সারাবাংলার বার্তা সম্পাাদক, রাইজিংবিডির বার্তা সম্পাদক, দৈনিক সময়ের আলোর বার্তা সম্পাদক, ইত্তেফাক-এর অনলাইন সেকশনের বার্তা সম্পাদক, ঢাকা বিজনেস-এর বার্তা সম্পাদক। বর্তমানে দৈনিক খবর সংযোগ-এর বার্তা সম্পাদক।

সম্পাদনা করছেন, সাহিত্যবিষয়ক ছোটকাগজ, মেঠোপথ (১৯৯৬ থেকে), চিন্তাসূত্র (১৯৯৬ থেকে), প্রাকপর্ব (২০০০ থেকে ২০০৫) ও অনুপ্রাস (২০০১-২০০৫)।

প্রকাশিত কবিতার বই: মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান।

প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য; সমালোচকের দায়; অহঙ্কারের সীমানা ও অন্যান্য; সাহিত্যের রাজনীতি; সমকালীন সাহিত্যচিন্তা; কবিতার সময় ও মনীষার দান; আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য; বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ; আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে; বাক-স্বাধীনতার সীমারেখা; কথাসাহিত্যের চিন্তাসূত্র।

গল্পগ্রন্থ: নবাবের একদিন।

প্রবন্ধের জন্য তিনি পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’ ও ঢাকা সাব এডিটর্স কাউন্সিল সম্মাননা।


স্বদেশ প্রতিদিন/শাহো/ওএফ


আরও সংবাদ   বিষয়:  জীবনের যতিচিহ্নগুলো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close