বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে ৭৬টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলছে জোর প্রস্তুতি। জেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ৭৬টি পূজা মণ্ডপে এবারের দুর্গোৎসব পালিত হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। পঞ্জিকা অনুযায়ী, সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। পূজা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে।

ইতোমধ্যেই প্রতিটি মন্দির ও মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কাঁদামাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করে তাতে প্রলেপ দেওয়া হচ্ছে, এরপর রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার রূপ। এই কাজে মগ্ন মৃৎশিল্পী ও ভক্তরা।

পুরোহিত অনুপ চন্দ্র জানান, “পূজার দিনক্ষণ অনুযায়ী প্রস্তুতি চলছে। এবার দেবী দুর্গা গর্জনে আগমন করবেন এবং পালকিতে গমন করবেন এটাই এ বছরের আগমন-গমনের বার্তা।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি পরমেশ্বর মাহাতো জানান, এ বছর উপজেলায় ৭৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে, পৌরসভায়: ১৫টি, বাগজানা ইউনিয়নে: ৭টি, ধরঞ্জী ইউনিয়নে: ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে: ১০টি, বালিঘাটা ইউনিয়নে: ৬টি, আটাপুর ইউনিয়নে: ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে: ৩টি, কুসুম্বা ইউনিয়নে: ৮টি, 
আওলাই ইউনিয়নে: ৩টি।

উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী বলেন, “সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিবেশে এবার পূজা সম্পন্ন হবে।”

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, “হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের টহল ও নজরদারির ব্যবস্থা থাকবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   মণ্ডপ   দুর্গাপূজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close