বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ১:৩৬ PM

ঢাকার আশুলিয়ায় মহাসড়ক থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।

নিহত রুস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

পুলিশ জানায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম আলীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান পথচারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে র‌্যাবের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে গেছে। প্রাথমিকভাবে নাম-পরিচয় পাওয়া গেলেও যাচাইয়ের জন্য সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   গুলি   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close