প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন। আগামী সপ্তাহে তিনি অংশ নেবেন একাধিক জমকালো আয়োজনে।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন হানিয়া। এরপর টেলিভিশন নাটক, সিনেমা, ওয়েব কনটেন্ট ও বিজ্ঞাপন সবখানেই নিজেকে আলোচনায় তুলে ধরেছেন তিনি। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ এবং ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটক তাকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছে।
বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের দক্ষতার জন্য হানিয়া বিশেষভাবে প্রশংসিত। রোমান্টিক, কমেডি কিংবা গাঢ় আবেগময় চরিত্র সব জায়গাতেই সমানভাবে দর্শকদের মন জয় করেছেন তিনি।
বাংলাদেশেও তার বিপুল ভক্ত রয়েছে। তাই ঢাকায় তার আগমন ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।
সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন হানিয়া। পাকিস্তানে দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি সানসিল্ক বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই এই সফর আয়োজন করা হয়েছে।
হানিয়া আমিরের সফরকালীন ইভেন্টের বিস্তারিত জানানো হবে সানসিল্ক বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে।