বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাকাতের ধাওয়ায় ডুবে গেল ট্রলার, ২৪ ঘণ্টা পর উদ্ধার ১৮ জেলে
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৯:১৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ডাকাতদের ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে ধাক্কা খেয়ে ডুবে যায় এমভি আবুল কালাম নামে একটি মাছধরার ট্রলার। ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অবশেষে অন্য জেলেদের সহযোগিতায় উদ্ধার ট্রলারটির ১৮ জেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিঝুমদ্বীপের কাছে দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়। সবাই হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়া জেলেরা জানান, শুক্রবার সকালে ট্রলারটি মাছ ধরতে গভীর সমুদ্রে যান। হঠাৎ একদল সশস্ত্র জলদস্যু তাদের ধাওয়া করে। ট্রলারচালকরা প্রাণ ও সম্পদ বাঁচাতে দ্রুত পালানোর চেষ্টা করেন। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে ডাকাতরা পিছন থেকে জোরে ধাক্কা দিলে ট্রলারটি উল্টে যায় এবং অর্ধেকের বেশি অংশ ডুবে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে গেলে জেলেরা ট্রলারের ভাঙা অংশ ধরে প্রাণ বাঁচাতে ভেসে থাকেন।

ট্রলারের মালিক কালু মাঝি বলেন,আমার কোটি টাকার ট্রলার আর সম্পদ চোখের সামনে সাগরে পুড়ে গেল। জেলেরা ২৪ ঘণ্টা ভেসে থেকে বেঁচে এসেছে। অবশেষে অন্য উপজেলার দুটি ট্রলার তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।

হাতিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়েছি। তবে ঘটনাস্থল থেকে অনেক দূরে এবং আমাদের ভারি জাহাজ না থাকায় গভীর সমুদ্রে অভিযান চালানো সম্ভব হয়নি।

স্থানীয় জেলেরা জানান, প্রায়ই গভীর সমুদ্রে ডাকাতরা এভাবে হামলা চালালেও কার্যকর অভিযান না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডাকাত   ট্রলার   নোয়াখালী   বঙ্গোপসাগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close