বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাঙ্গা মহাসড়ক অবরোধে দুর্ভোগে দক্ষিণাঞ্চলের যাত্রীরা
মাদারীপুর (শিবচর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০১ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৮:৪৪ PM

ভাঙ্গা মহাসড়কে চলমান অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের অধিকাংশ যানবাহন বিকল্প রুট হিসেবে মাদারীপুরের শিবচর হয়ে পাচ্চর রোড ব্যবহার করতে শুরু করেছে। ফলে এ রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

যান চলাচল বন্ধ থাকায় আজ সকালেও কিছু সময়ের জন্য পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিকতা ফিরে এলেও বেলা বাড়ার সঙ্গে স্থানীয়দের ক্ষোভ বেড়ে যায় এবং পুনরায় সড়ক অবরোধ করে তারা। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

শিবচর এলাকার একাধিক বাসিন্দা জানান, “আমাদের অঞ্চলের রাস্তাটি মূলত অভ্যন্তরীণ যান চলাচলের জন্য নির্মিত। এখন ভারী যানবাহনগুলো চলার কারণে রাস্তাটির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি প্রতিদিন দীর্ঘ যানজটে পড়তে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মাসুদ চৌধুরী জানান, “আমি মিঠাপুর থেকে শিবচর আসতে সাধারণত সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগে। কিন্তু আজ আমাকে প্রায় ৩ ঘণ্টা রাস্তায় থাকতে হয়েছে।”

এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত মহাসড়কের সমস্যা সমাধান না হলে বিকল্প রুট ব্যবহারের কারণে অবকাঠামো ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ আরও বাড়বে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   মহাসড়ক   অবরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close