বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন
চনুমং মারমা, রুমা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম
টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে

টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে

বান্দরবানের রুমা উপজেলায় সকল প্রকার টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রুমা বাজারে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, “টোল ট্যাক্স সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে। প্রান্তিক কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।”

তারা অভিযোগ করে বলেন, “গত কয়েক বছর ধরে কুকি-চিন সন্ত্রাসী তৎপরতার কারণে রুমার অর্থনীতি প্রায় স্থবির হয়ে পড়েছিল। ব্যবসা-বাণিজ্য ও ট্যুরিজম বন্ধ হয়ে যাওয়ায় বাজারে কোনোরকম প্রাণচাঞ্চল্য ছিল না। তবে সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। দোকানপাট খুলছে, বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ছে। এই অবস্থায় অতিরিক্ত টোল আদায় এলাকার অর্থনীতিকে আবারো পিছিয়ে দিচ্ছে।”

বক্তারা বলেন, “রুমার চারটি ইউনিয়নে বসানো টোল পয়েন্টগুলোতে অতিরিক্ত টোল আদায় এবং সাধারণ মানুষের প্রতি হয়রানি চলমান রয়েছে। এর ফলে মানুষের মনে একরাশ ক্ষোভ ও অনাস্থা তৈরি হয়েছে।”

স্থানীয় কৃষক ক্যউসিং মারমা বলেন, “বাজারের আড়তদার ও তাদের সিন্ডিকেট কৃষিপণ্যের দর নির্ধারণ করে। আমরা আমাদের ফসল বাজারে আনলেও ন্যায্যমূল্য পাই না। ব্যবসায়ীরা ইজারার দোহাই দিয়ে আমাদের ঠকায়। বিশেষ করে ২ নং রুমা সদর ইউনিয়নের কক্ষংঝিড়ি এলাকার টোল পয়েন্টে অতিরিক্ত টোল আদায় ও অস্বাভাবিক হয়রানির অভিযোগ উঠেছে। কৃষক ও কাঁচামাল ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।”

বক্তারা আরো বলেন, “রুমার পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে হলে সরকারকে কৃষকদের জন্য বাজেট বরাদ্দ, প্রণোদনা এবং স্বল্পসুদের কৃষিঋণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্থানীয় চার ইউনিয়ন পরিষদ চাইলে জনগণের উপর আরোপিত টোল ট্যাক্স বাতিল করতে পারে।”

তারা জোর দাবি জানিয়ে বলেন, “জনগণের উপর কর নয়, টোল ট্যাক্স বাতিল হোক! নাগরিকের স্বার্থে টোল মওকুফ কর।”

তবে, এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের শান্তিপূর্ণ এই প্রতিবাদকে টোল নীতি পুনর্বিবেচনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এদিন মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ও কয়েকজন উপজেলা নেতা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন জনগণের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রুমা   টোল   বান্দরবান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close