বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৪:৩২ PM

দিনাজপুরের হাকিমপুরে আইডিএফএন নামে একটি ভুয়া এনজিও ঋণ দেওয়ার নামে অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঋণের আশায় এনজিওর অফিসে গেলে ভুক্তভোগীরা তালা ঝুলতে দেখে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। একই দিন সন্ধ্যায় চারটি সমিতির সভাপতি হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখে উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মাসিক ছয় হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেন মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামে দুই ব্যক্তি। সেখানে তারা আইডিএফএন নামে একটি এনজিও চালু করেন।

শুধুমাত্র ৫ শতাংশ সুদে দুই বছরের জন্য ১ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সমিতি গঠন করেন তারা। এরপর প্রত্যেক গ্রাহকের কাছ থেকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের নামে আদায় করেন।

রোববার বিকেলে ঋণ বিতরণের দিন নির্ধারিত ছিল। কিন্তু ভুক্তভোগীরা এসে দেখেন, অফিসে তালা ঝুলছে। আশপাশের লোকজন জানান, সকাল থেকেই অফিস বন্ধ রয়েছে। এনজিওর প্রতিনিধিদের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

এমন প্রতারণার ঘটনা জানাজানি হলে চারটি সমিতির ৭৯ জন ভুক্তভোগীর পক্ষে সভাপতি ব্যক্তিরা থানায় অভিযোগ দায়ের করেন।

আলিহাট গ্রামের আমিরুল ইসলাম বলেন, “আমি জবা সমিতির সভাপতি। আমাদের সমিতির ২৬ জন সদস্য প্রত্যেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জমা দিয়েছেন। এনজিও পালিয়ে যাওয়ার খবর পেয়ে থানায় অভিযোগ দিয়েছি।”

অফিস মালিক রিয়াজুল আলম জানান, “আইডিএফএন সংস্থার দুই ব্যক্তি ৩ সেপ্টেম্বর এসে অফিস ভাড়া নেন। লিখিত চুক্তির বিষয়ে জানতে চাইলে জানান, মাসের শেষে ‘বড় স্যার’ আসবেন, তখন চুক্তি হবে। রোববার দেখি অফিস তালাবদ্ধ। পরে জানতে পারি, তারা টাকা নিয়ে পালিয়ে গেছে।”

হাকিমপুর থানার ওসি নাজমুল হক বলেন, “চারটি সমিতির পক্ষ থেকে ৭৯ জনের নামসহ লিখিত অভিযোগ পেয়েছি। আইডিএফএন নামে একটি ভূয়া এনজিও গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  টাকা   ভুয়া   এনজিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close